প্রেমিকের মুখে এসিড ছুড়ে মারল প্রেমিকা

বিয়েতে অস্বীকৃতি জানানোর কারণে প্রেমিকের মুখে এসিড ছুড়ে মেরেছে ১৯ বছরের এক তরুণী। ভারতের আলিগড়ে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার কাওয়ারসি পুলিশ এলাকার জীবনগড়ে এই ঘটনা ঘটেছে বলে পুলিশের কাছে দায়ের করা অভিযোগে বলা হয়েছে। এসিড সহিংসতার ছেলেটির পরিবারের পক্ষ থেকে থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩২৬ এ ধারায় এই অভিযোগ দায়ের করা হয়।

ছেলেটির মা জানান, অভিযুক্ত তরুণীর সঙ্গে তার ছেলের সম্পর্ক ছিল। কিন্তু এক মাস ধরে তাদের মধ্যে কথা বন্ধ। তিনি দাবি করেন, মেয়েটি বিয়ের জন্য তার ছেলেকে চাপ দিচ্ছিল এবং প্রতিদিন ফোন করে হয়রানি করত।

তিনি আরও দাবি করেন, বৃহস্পতিবার সকালে মেয়েটি তার ছেলেকে ফোন দেয়। কিন্তু ছেলে ফোন ধরেনি। পরে বাড়ির পাশে একটি দোকানে দাঁড়ানো অবস্থায় তার মুখে এসিড ছুড়ে মারে ওই মেয়ে।

তবে মেয়েটি পাল্টা অভিযোগ করেছে বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে। মেয়েটির দাবি, ছেলেটি তাকে বিয়ের করতে চাইছিল। বিয়ে না করলে ঘনিষ্ঠ ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল।

জওহর লাল নেহেরু মেডিক্যাল কলেজের চিকিৎসক এসএস জাইদি জানান, এসিডে ওই তরুণের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও তার চিকিৎসা চলছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago