২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৫

মৌসুমীর উদ্দেশে যা বললেন মিশা সওদাগর

Google+ Pinterest LinkedIn Tumblr +

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) বিএফডিসিতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মিশা সওদাগরের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মৌসুমী। রাত একটায় নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। এতে মিশা সওদাগর ২২৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মৌসুমী পেয়েছেন ১২৫ ভোট। এর আগেও মিশা সওদাগর শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে মিশা সওদাগার বলেন, মৌসুমী আমার বন্ধু। ওকে নিয়ে কাজ করব। নির্বাচনের আগেও বলেছি আমি জিতলে মৌসুমীকে নিয়ে কাজ করবো। আর আমি হেরে গেলে ফুলের মালা পরাবো। ও হেরেছে তাতে কি! ও আমার বন্ধু ছিল, আছে এবং থাকবে। মৌসুমীকে বিশেষ কমিটিতে রাখাবো। তাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে চলচ্চিত্র শিল্পী সমিতি।

মিশা আরও বলেন, ফারুক ভাই, মাসুদ রানা ভাই, আলমগীর ভাইসহ আমাদের যারা অভিভাবক আছেন তাদের আমি পায়ে হাত দিয়ে সালাম করবো। আমরা আগেরবার উপদেষ্টা মন্ডলীর পরার্মশ ছাড়া কোনো কিছুই করিনি। এবারও করবো না। সিনিয়রদের সম্মান সবার আগে করতে হবে। যে যত বড় সুপারস্টার হোক না কেন একজন সিনিয়র শিল্পীকে তার প্রাপ্ত সম্মান দিতেই হবে।আমি যতই সভাপতি হই না কেন ফারুক, আলমগীর, সোহেল রানা, ববিতা, সুচন্দাদের কাছে সবসময়ই জুনিয়র।

এক নজরে ফলাফল: আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মামনু ইমন পেয়েছেন (২৪৫) ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নূর মোহাম্মদ খালেদ আহমেদ পেয়েছেন ১০৫ ভোট। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন ২৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার প্রতিদ্বন্দ্বি ডন পেয়েছেন ১২২ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে একক প্রার্থী থাকায় সুব্রতকে বিজয়ী ঘোষণা করায় ওই পদটিতে ভোট গ্রহণ হয়নি। কার্যকরী সদস্য পদ রয়েছে ১১টি। এই পদগুলোর জন্য প্রার্থী হয়েছেন ১৪ জন। তাদের প্রাপ্ত ভোট হল- অঞ্জনা সুলতানা -৩২৪, অরুনা বিশ্বাস-৩১৫, আলীরাজ-৩৩৬, আফজাল শরীফ-২৯৩, আসিফ ইকবাল-৩১৪, আলেক জান্ডার বো-৩৩৭, জেসমিন – ৩০৯, জয় চৌধুরী-৩০৩, বাপ্পারাজ-৩০১, মারুফ আকিব-২৭৩, রোজিনা-৩২০। এছাড়া পরাজিত তিন প্রার্থীদের প্রাপ্ত ভোট হল- নাসরিন (১৮১), রঞ্জিতা (১২১) ও শামীম খান (চিকন আলী) ২০৩। এবার ২১টি পদের বিপরীতে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার ৪৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৮৬জন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) বৃষ্টি উপেক্ষা করে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত।

Share.

Comments are closed.