ভারত সফর সামনে রেখে বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়েছে। গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) হালকা অনুশীলন করেছেন ক্রিকেটাররা। এদিন তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি। গতকাল সকালেই ঢাকায় পা রাখেন তিনি। ক্রিকেটারদের ওয়ার্মআপের সময়টা সহকর্মীদের সঙ্গে কথা বলে কাটান ভেট্টরি। পরে যান মিরপুর স্টেডিয়ামের ইনডোরে। সেখানে দুই ঘণ্টা নেটে ঘাম ঝরান ক্রিকেটাররা। তবে একটা নেটে চোখ রেখেই সময়টা কাটান কিউই কিংবদন্তি। যেখানে বোলিং করেন বাংলাদেশের উঠতি লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। এ তরুণের বোলিং পরখ করেন ভেট্টোরি। তার বোলিংয়ের দিকে প্রখর দৃষ্টি রাখেন তিনি। বিপ্লবের টার্ন বুঝতে একবার নেটের পেছনে গিয়ে দাঁড়ান সাবেক ব্ল্যাক ক্যাপস তারকা। কিছুক্ষণ থেকে আবার সামনে আসেন তিনি।
একটা সময় থ্রোয়ার হাতে নিয়ে ব্যাটসম্যানদের বলও ছুড়েন ভেট্টরি। এদিন নেটে একমাত্র বাঁহাতি স্পিনার হিসেবে বোলিং করেন আরাফাত সানি। কিন্তু তার বোলিংয়ের তত্ত্বাবধান করতে দেখা যায়নি বাংলাদেশের নতুন স্পিন কোচকে। পুরোটা সময় তিনি ব্যয় করেন বিপ্লবের পেছনে। বোলিং শেষে ফেরার সময় বিপ্লব বলেন,ভেট্টরি আমার বোলিং দেখেছেন। তবে প্রথম দিন খুব বেশি কিছু বলেননি তিনি। তবে আমাকে গুগলিটা দেখিয়ে দিয়েছেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…