দেশে বর্তমানে পুলিশের কর্মকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘কিছু পুলিশ কর্মকর্তার ভাব এরকম যে, আমি বাদশা, আপনি আমার প্রজা। এই মানসিকতা নিয়ে কেউ এই মেট্রোপলিটনে চাকরি করতে পারবে না। সকলের সুন্দর আচরণ পাওয়ার কথা, যদি কেউ সেই আচরণ না পান তবে আমাদের জানাবেন। আমরা এমন লোককে পুলিশে রাখব না।’ কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার (২৬ অক্টোবর) সকালে রাজারবাগে আলোচনায় সভায় এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার আরও বলেন, ‘নাগরিকদের সম্মান এবং শ্রদ্ধা দিয়ে পুলিশ সদস্যদের কাজ করতে হবে। আর তা না পারলে ডিএমপি ছাড়তে হবে।’ এদিকে একই অনুষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভবিষ্যতে গুজব ছড়িয়ে ভোলার মতো ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, কেউ যাতে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…