ভোলায় নিহত ৪ পরিবারকে ২০ লাখ টাকা প্রদান

ভোলার বোরহানউদ্দিনে সংঘর্ষে নিহত চারজনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ। তার পক্ষ থেকে ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল এই অর্থ নিহতের পরিবারের কাছে তুলে দেন। আজ বেলা ১২ টায় বোরহানউদ্দিনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন বোরহানউদ্দিন ও দৌলতখানের সংসদ সদস্য আলী আজম মুকুল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের যৌক্তিক দাবিগুলো আমরা ইতিমধ্যেই মেনে নিয়েছি। তাদের ৬ দফার মধ্যে অন্যতম দাবি ছিলো নিহতের পরিবারকে আর্থিক সহয়তা, আমরা নিহত প্রত্যেক পরিবারকে তোফায়েল আহমেদের পক্ষ থেকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা প্রদান করেছি এবং আহতদেরও চিকিৎসার সহয়তা চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটির প্রতিবেদন ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে জমা দেয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রতিবেদন পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেবেন। ভিডিও ফুটেজ দেখে মূল অপরাধীদের অনেককে চিহ্নিত করা হয়েছে বাকিদেরও চিহ্নিত করার কার্যক্রম দ্রুত গতিতে চলছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago