Categories: জাতীয়

খালেদার সঙ্গে মিশার যে ছবি ভাইরাল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে স্বতন্ত প্রার্থী চিত্রনায়িকা মৌসুমীকে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। মিশা বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে খালেদা জিয়ার সঙ্গে মিশার একটি ছবি পোস্ট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ। ছবিটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেন, ‘অভিনন্দন শহীদ হাসান মিশা ( মিশা সওদাগর ) জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) সাবেক সহসভাপতি, টানা দ্বিতীয় বার চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত।’ এরপরই ছবিটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রসঙ্গত, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ী হয়েছে মিশা সওদাগর ও জায়েদ খানের প্যানেল। শুক্রবার (২৫ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সমিতির কার্যালয়ে সকাল ৯টায় ভোট শুরু হয়। চলে বিকেল ৫ টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে মধ্য রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করা প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago