কুমিল্লা জেলার ব্রাম্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের প্রতিবন্ধী নূরু মিয়া পরিবারের অভাব অনটন দূর করতে তার ছেলে আবুল বাশারকে বিদেশ পাঠানোর স্বপ্ন দেখে। সেই কোটি টাকার স্বপ্ন লালন করে শেষ সম্বল জমি বিক্রি করে ৩ লক্ষ ৭০ হাজার টাকার বিনিময়ে গত বছর সৌদির আল ফায়াদ কোম্পানির একটি ভিসার মাধ্যমে পাঠানো হয় আবুল বাশারকে।
কিন্তু আবুল বাশারকে ঐ কোম্পানিতে না দিয়ে ছেড়ে দেওয়া হয় সৌদির এক মরুভূমিতে। সে খানে অনাহারে থাকতে থাকতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। বাড়িতে প্রতিবন্ধী বাবা নূরু মিয়ার কাছে হঠাৎ একদিন ফোন আসে তার ছেলে আবুল বাশার গত ১ জুলাই ২০১৯ ইং তারিখে সড়ক দুর্ঘটনায় মারা গেছে।
নিহত আবুল বাশারের ভাই সাদ্দাম হোসেন ও মামা আল আমিন জানান, আবুল বাশার ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী। তার উপার্জনে চলতো অভাবের সংসার। তারা প্রশাসনের কাছে দালাল সফিকের বিচার চায়। এই দালালের কারণে পরিবারের স্বপ্ন আজ ধূলিসাৎ হয়ে গেছে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…