মাত্র ২১ বছরে হাজার কোটি টাকার মালিক এই বাংলাদেশি

বাংলাদেশি যুবক আশিক আহমেদ। ১৯৯৮ সালে যখন বয়স মাত্র ১৭ তখন বাংলাদেশ থেকে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। কাজ নেন ভিক্টোরিয়া প্রদেশের রাজধানী মেলবোর্নের একটি ফাস্টফুড চেইনে। কিন্তু ১৯৯৮-২০১৯ মাত্র এই ২১ বছরে তিনি বনে গেলেন হাজার কোটি টাকার মালিক। আশিক আহমেদের বর্তমান সম্পদের পরিমাণ ১৪৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় এক হাজার ২৫০ কোটি টাকারও বেশি। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অস্ট্রেলিয়ার ব্যবসা ও অর্থবিষয়ক দৈনিক ‘অস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউ’ অস্ট্রেলিয়ার দেশটির শীর্ষ ১০৩ তরুণ ধনীর তালিকা প্রকাশ করে। এ তালিকায় বাংলাদেশের আশিক আহমেদের অবস্থান ২৫তম।

আশিক ডেপুটি নামের একটি সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সহপ্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠানটির তৈরি সফটওয়্যার কর্মক্ষেত্রে ব্যবস্থাপনা সহজ করে ও কর্মীদের প্রতিদিনের কাজের হিসাব সব ডাটা তৈরি করে সহজে উপস্থাপন করে। সফটওয়্যার প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়ায় বেশ জনপ্রিয়। এ বিষয়ে অস্ট্রেলিয়ান গণমাধ্যম এসবিএস নিউজকে একটি সাক্ষাৎকারে আশিক বলেন, ‘ডেপুটি’ এমন একটি সফটওয়্যার,যা ব্যবসায় প্রতিষ্ঠানের কর্মচারীদের কাজের রোস্টার তৈরি, বেতনের হিসাব রাখা এবং সার্বিকভাবে কর্মী ব্যবস্থাপনা অত্যন্ত সহজ করে দেয়। আশিক আরও বলেন, আজ এর মাধ্যমে আমি শীর্ষ ধনীর তালিকায়। কিন্তু শুধু উপার্জনের উদ্দেশ্যে কখনই কাজ করিনি। সমস্যার সমাধানই ছিল আমার লক্ষ্য ও উদ্দেশ্য।

একসময় ঘণ্টাভিত্তিক বেতনে কাজ করতেন আশিক। তিনি দেখেন, চাকরি ক্ষেত্রে রোস্টারের হিসাব রাখা বেশ ঝামেলাপূর্ণ। এটি ঠিক না করতে পেরে অনেক সমস্যায় পড়েন কর্মীরা। মালিকরা হন ক্ষতিগ্রস্ত। এই সমস্যা সমাধানের একটি সহজ সমাধান খুঁজতে গিয়ে ২০০৮ সালে নিজের অভিজ্ঞতা আর জ্ঞানের সমন্বয়ে সহপ্রতিষ্ঠাতা হিসেবে প্রতিষ্ঠা করেন এই ‘ডেপুটি’ নামের সফটওয়্যার। এটি বাজারজাত করার পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি আশিককে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago