জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাকে সামনে রেখে আজ থেকে বন্ধ ঘোষণা করা হল দেশের সব কোচিং সেন্টার। শুক্রবার ২৫ অক্টোবর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ২২ দিন বন্ধ রাখা হবে দেশের সব কোচিং সেন্টার। গত ১৩ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নির্দেশ দেয়া হয়েছে। আগামী ২ নভেম্বর শুরু হয়ে ১১ নভেম্বর পর্যন্ত চলবে জেএসসি-জেডিসি পরীক্ষা। এ পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতেই কোচিং সেন্টার বন্ধ রাখা হচ্ছে। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি বলেন, কোচিংয়ের বিষয়ে আমাদের কঠোর হতে হবে। অতীতে দেখা গেছে, কেউ কেউ বাইরে তালা লাগিয়ে ভেতরে কোচিং করান।
মন্ত্রী আরও বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষা কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁস বা কোনো প্রতারণা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে সব গোয়েন্দা সংস্থার তীক্ষষ্ট নজরদারি রয়েছে। সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছে। কাজেই যাকে ধরা হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…