আন্দোলনের পর প্রায় দ্বিগুণ হচ্ছে ক্রিকেটারদের পারিশ্রমিক

১৩ দফা দাবির প্রেক্ষিতে ক্রিকেটারদের ধর্মঘটের পর বেড়ে প্রায় দ্বিগুণ হচ্ছে ক্রিকেটারদের পারিশ্রমিক। জাতীয় দল থেকে ঘরোয়া ক্রিকেট সবখানেই বাড়ছে ক্রিকেটারদের পারিশ্রমিক। বোর্ড সূত্র জানা গেছে,আগে খেলোয়াড়দের আর্থিক দাবি-দাওয়াগুলো মেটানোর চেষ্টা করা হচ্ছে। প্রায় সব ম্যাচেই (ঘরোয়া-আন্তর্জাতিক) বাড়ছে খেলোয়াড়দের টাকা। জাতীয় লিগের পারিশ্রমিক এবং অন্যান্য ভাতা বেড়ে হচ্ছে প্রায় দ্বিগুণ। এছাড়া উল্লেখযোগ্য হারে বাড়ছে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফির পরিমাণ। ৩৫ হাজার থেকে বেড়ে ক্রিকেটারদের দাবি অনুযায়ী ১ লাখ করা হবে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি। এদিকে বাড়ানো হবে সুযোগ-সুবিধাও এরই মধ্যে অনুশীলনের ইনডোরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বসাতে প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগও শুরু হয়ে গেছে।

এর আগে প্রথমে ১১ দফা দাবিতে আন্দোলনে নামেন বাংলাদেশ ক্রিকেটাররা। পরে তাতে আরও দুটি যোগ হয়। মোট ১৩ দফা দাবিতে ধর্মঘট করেন তারা। দাবিগুলোর অন্যতম ছিল প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন-ভাতাদি বাড়ানো। তাদের ম্যাচ ফি বাড়িয়ে ১ লাখ টাকা করা। বর্তমানে ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক ৩৫ হাজার টাকা।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তা মেনে নেয়ার আশ্বাস দিয়েছে। ইতিমধ্যে অন্য দাবিগুলো বাস্তবায়নেও কাজ শুরু করেছে তারা। খেলোয়াড়রাও ফিরছেন খেলায়। ভারত সফর সামনে রেখে শুক্রবার থেকে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিচ্ছেন সাকিব-তামিমরা। শনিবার থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago