২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৭

সোহেল রানাকে এফডিসিতে ঢুকতে বাধা

Google+ Pinterest LinkedIn Tumblr +

ঢাকাই চলচ্চিত্রের প্রবীণ অভিনেতা সোহেল রানা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এলে তাকে বাঁধা দেয় পুলিশ। নির্বাচনী পাশ না থাকায় তাকে ঢুকতে দিতে বাঁধা দেয়া হয়। খবর পেয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অফিস সহকারী সোমেন্দ্র চন্দ্র দাশ এফডিসির গেটে এসে সোহেল রানার পরিচয় নিশ্চিত করলেও তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। এ ব্যাপারে একজন পুলিশ কর্মকর্তা জানান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশন যে নির্দেশনা দিয়েছে, তাতে স্পষ্ট উল্লেখ আছে, নির্বাচনী পাস ছাড়া আজ কেউ এফডিসিতে ঢুকতে পারবেন না।

এ ঘটনার পরে অন্য শিল্পীরা এফডিসির গেটে গিয়ে সোহেল রানাকে ভিতরে নিয়ে আসে। ভিতরে এসে সোহেল রানা ক্ষোভ ঝেরে বলেন, ‘এখানে চলচ্চিত্র শিল্পীদের কোনো নির্বাচন হচ্ছে? এটা হচ্ছে পুলিশের নির্বাচন। আমার অভিনয় জীবনে এমন বাজে নির্বাচন কখনো দেখিনি।’ এ সময় তাঁর পাশে ছিলেন নির্বাচনে সভাপতি প্রার্থী মিশা সওদাগর। সোহেল রানা আরও বলেন, ‘এফডিসিতে ঢুকতে আমার মতো সোহেল রানাকে কয়েক ধাপ বাধা পার করে আসতে হয়েছে।’ তিনি উত্তেজিত হয়ে বলেন, ‘চলচ্চিত্র শিল্পীদের নির্বাচনে এত পুলিশ পাহারা কেন থাকবে? আগে এফডিসির সব নির্বাচন হয়েছে উৎসবমুখর পরিবেশে। কিন্তু এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন দেখে মনে হচ্ছে এটা পুলিশের ক্যাম্প।’

Share.

Comments are closed.