২২শে অক্টোবর, ২০২১ ইং | ৬ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শুক্রবার | সকাল ৭:১১

মৌসুমীর পক্ষ নিয়ে যা বললেন পপি

Google+ Pinterest LinkedIn Tumblr +

এফডিসিতে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমতি নির্বাচন। এফডিসিতে ভোট দিতে এসে ক্ষোভ ঝাড়লেন চিত্রনায়িকা পপি। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে এফডিসিতে আসেন পপি। এ সময় বলেন, ‘ভোট দিতে এসেছি। আমরা একটি দালাল, দুর্নীতি ও রাজনীতিমুক্ত এফডিসি চাই।’

পপি বলেন, ‘বেশ কিছুদিন ধরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ঘিরে দালালি, রাজনীতি আর দুর্নীতি দেখে আসছি। এটা আমাদের শিল্পীদের জন্য চরম অসম্মানের।’

পপি বিদায়ী কমিটির নির্বাচিত সদস্য ছিলেন। এ সমস্যাগুলো কেন আগে শোধরানো হয়নি? পপি বলেন, ‘কমিটিতে অনেকবার এসব নিয়ে অভিযোগ দিয়েছি। তাঁদের দুর্নীতির সঙ্গে জড়াতে পারিনি বলে শোধরাতে পারিনি। এ কারণে আমাদের মিটিংয়ে ডাকা হতো না।’

পপি আরও বলেন, ‘আমরা স্বাধীন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি চাই, যেখানে কোনো শিল্পীর দুস্থ তকমা থাকবে না। বিদায়ী কমিটি এই শিল্পী সমিতির অনেক সদস্যকে দুস্থ শিল্পী বানিয়েছে। সেটা আমরা চাই না।’

সভাপতি পদে প্রার্থী মৌসুমির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে পপি বলেন, ‘মৌসুমী জয়ী হলে খুব ভালো হবে। কারণ আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান এখন নারী। এ ছাড়া আমাদের বেগম রোকেয়া, সুফিয়া কামাল, জাহানারা ইমাম ইতিহাস গড়েছেন। আমি মনে করি, এবার যদি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মৌসুমী সভাপতি পদে জয়ী হন, তাহলে তা হবে ইতিহাস।’

Share.

Comments are closed.