১১ দফা দাবি নিয়ে টানা তিনদিন আন্দোলন করেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বুধবার (২৩ অক্টোবর) আলোচনার মাধ্যমে ক্রিকেটারদের ৯ দফা দাবি মেনে নিলেও মনে মনে এখনও চাপা ক্ষোভ পুষে রেখেছেন বিসিবি সভাপতি এমন আশঙ্কা ক্রিকেটারদের। যার প্রভাব বুধবার (২৩ অক্টোবর) ক্রিকেটারদের সাথে নাজমুল হাসানের পাপনের সভায় কিছুটা বোঝা গেছে। ক্রিকেটারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে ক্রিকেটাররা তার ফোন না ধরায় বেজায় চটেছেন পাপন। এমনকি মেহেদি হাসান মিরাজের মোবাইল নম্বর ডিলিট করে দেবেন এমন কথাও নাকি বলেছেন পাপন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার জানায়, ‘ফোন না ধরায় পাপন ভাই খুব কষ্ট পেয়েছেন। এটা আমাদেরও ঠিক হয়নি। মিরাজকে চারবার ফোন দিয়েও না পাওয়ায় তার অভিমান হয়েছে। রাগে মিরাজের নম্বরও নাকি ডিলিট করে দেবেন তিনি।’ তবে ক্রিকেটারদের দাবি মেনে নেয়ায় আপাতত বিসিবির উপর খুশি ক্রিকেটাররা। সাকিব আল হাসান বলেন, ‘বিসিবি সভাপতি ক্রিকেটারদের অধিকাংশ দাবি মেনে নিয়েছেন। তাই আমরা মাঠে ফিরছি। এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে তাতে আমরা খুশি।’
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…