২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৬

জরুরি অবতরণ করা বিমানে যাত্রী ছিল ২৯৯ জন

Google+ Pinterest LinkedIn Tumblr +

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে সৌদি এয়ারলাইন্সের একটি বিমান। বিমানটি নিরাপদেই অবতরণ করতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানটিতে ২৯৯ যাত্রী ছিল। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিমানটি জরুরি অবতরণ করে।

এর আগে, ২৯৯ জন আরোহী নিয়ে স্থানীয় সময় বিকেল ৪টা ২৩ মিনিটে চীনের বাণিজ্যিক নগরী গুয়াংজু থেকে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি ৮৮৫ ফ্লাইটটি ছেড়ে আসে।

ফ্লাইটটি রিয়াদে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অবতরণের কথা ছিল। কিন্তু বাংলাদেশের কাছাকাছি আসার পর প্লেনের ইঞ্জিনে হঠাৎ ত্রুটি দেখা দেয়। এ অবস্থায় এর পাইলট বিমানটিকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। পরে পাইলট বোয়িং ৭৮৭-৯ বিমানটি হযরত শাহজালালে নিরাপদেই অবতরণ করান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এএইচএম তৌহিদ-উল আহসান গণমাধ্যমকে জানান, পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত জানানোর পরই আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখি। আর কোনো সমস্যা ছাড়াই বিমানটি নিরাপদে অবতরণ করে।

Share.

Comments are closed.