১১ দফা দাবি নিয়ে যা বলল বিসিবি

আগে যা ঘটেনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তা অবশ্য সোমাবার (২১ অক্টোবর) ঘটে গেল। দেশের ক্রিকেটের উন্নয়ন ও প্রসারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিদ্যমান ব্যবস্থা মেনে নিতে পারছে না টাইগাররা। ফলে অপ্রত্যাশিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ১১ দফা দাবি জানিয়ে গেলেন জাতীয় দল ও জাতীয় দলের বাইরে থাকা প্রায় ১২০ জন ক্রিকেটাররা এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কোনো ধরণের ক্রিকেটে অংশ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। যার ফলে হুমকির মুখে পড়েছে আগামী মাসে অনুষ্ঠেয় ভারত সিরিজ ও চলমান জাতীয় ক্রিকেট লিগ। হঠাৎ করেই দেশের ক্রিকেটের এমন অচলাবস্থায় বিসিবির পক্ষ থেকে সোমবার (২১ অক্টোবর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘দাবিগুলো লিখিত পেলে অবশ্য বিবেচনায় আনবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসন বিসিবি। এবং যতদ্রুত সম্ভব উদ্ভুত সমস্যা সমাধান করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। অবশ্যই আমাদের খেলোয়াড়রা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাদের দাবিগুলো লিখিত পেলে বোর্ডে আলোচনা করব। পরবর্তীতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। খেলোয়াড়দের বিভিন্ন দাবি-দাওয়া বিভিন্ন সময়ে এসেছে এবং আমাদের চেষ্টা থাকে যতটুকু সম্ভব তা সুরাহা করার। আজকের বিষয়টা আমাদের নজরে এসেছে। অবশ্যই আমরা বিষয়টা বোর্ডে আলোচনা করব। সিদ্ধান্ত নেব। আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব সুরাহার চেষ্টা করব।’

১১ দফা দাবি:———=========

১. কোয়াবের বর্তমান কমিটিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

২. প্রিমিয়ার লিগ আগের মত করতে হবে |

৩. পরের বছর থেকে আগের মত বিপিএল হতে হবে, লোকালদের দাম বাড়াতে হবে।

৪. প্রথম শ্রেণীর ম্যাচ ফি ১ লাখ, বেতন বাড়াতে হবে, বারো মাস কোচ ফিজিও দিতে হবে, প্রতি বিভাগে প্র্যাকটিসের ব্যবস্থা করতে হবে |

৫. ডিএ ১৫০০ টাকায় কিছু হয় না, বাড়াতে হবে, ট্রাভেল প্লেন ভাড়া দিতে হবে, হোটেল ভালো হতে হবে |

৬. চুকতিভূক্ত ক্রিকেটারের সংখ্যা ও বেতন বাড়াতে হবে |

৭. দেশি সব স্টাফদের বেতন বাড়াতে হবে, কোচ থেকে গ্রাউন্ডস, সবার বেতন বাড়াতে হবে।

৮. ঘরোয়া ওয়ানডে বাড়াতে হবে, বিপিএলের আগে আরেকটি টি-টোয়েন্টি খেলতে চাই।

৯. ঘরোয়া ক্যালেন্ডার ফিক্স হতে হবে |

১০. বিপিএলের পাওনা টাকা সময়ের মধ্যে গিতে হবে |

১১. ফ্রেঞ্চাইজি লিগ দুটার বেশি খেলা যাবে না নিয়ম তুলে দিতে হবে। সুযোগ থাকলে সবাই খেলবে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago