মোবাইল ফোন বর্তমানে মানুষের এমন অবিচ্ছেদ্য এক অংশ হয়ে গেছে যা ছাড়া মানুষ এক মুহুর্তও চলতে পারেনা। কিছু মানুষের মোবাইল ফোনের নেশা এতই যে তারা খেতে বসলে বা টয়লেটে গেলেও মোবাইল ফোন ব্যবহার করে। আর টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করলেই আক্রান্ত হতে পারেন কঠিন এক রোগে। যত বেশি আপনি টয়লেটে মোবাইল ফোন ব্যবফার করবেন ততো আপনার পাইলস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
সম্প্রতি এক গবেষণায়ও দেখা গেছে, ৫৭ শতাংশ ব্রিটিশই টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করেন এবং ৮ শতাংশ বলেছেন তারা সর্বদাই ব্যবহার করেন। এই প্রেক্ষিতে পেসেন্ট ডট ইনফোর ক্লিনিক্যাল ডিরেক্টর ডা. সারা জার্ভিস বলেন, মোবাইল ফোন ব্যবহার করার কারণে আপনি বেশি সময় ধরে টয়লেটে অবস্থান করেন যেই কারণে আপনি পাইলসে আক্রান্ত হতে পারেন। আপনি টয়লেটে যত বেশি সময় মোবাইল ফোন ব্যবহার করবেন ততো বেশি সময় আপনি সেখানে অবস্থান করবেন। এই কারণে শিরা ও মলদ্বারে চাপ বৃদ্ধি পায় যা পাইলসের অন্যতম কারণ। এই পাইলসে আক্রান্ত হওয়ার শঙ্কা কমাতে টয়লেটে মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন ডা. সারা।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…