সাইফউদ্দিনের বিষয়ে আমরা দ্রুত সিদ্ধান্ত নিব: নান্নু

ক্রিকেটের পরাশক্তি ভারতের বিপক্ষে আগামী মাসে দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় গত ১৭ আক্টোবর ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি)। তবে সেই ১৫ সদস্যের স্কোয়াডে থেকে ছিটকে যেতে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন। কারণ পিঠের ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি তিনি।

তাহলে মোহাম্মদ সাইফউদ্দিনের পরিবর্তে স্কোয়াডে যায়গা পাচ্ছেন কে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশ্বস্ত একটি সূত্র বলছে সাইফউদ্দিনের পরিবর্তে স্কোয়াডে জায়গা দেয়া হতে পারে ফরহাদ রেজা কিংবা রুবেল হোসেনকে।

ইংল্যান্ড বিশ্বকাপ থেকেই পিঠের চোট নিয়ে ভুগছে ডানহাতি এই পেসার। যার ফলে শ্রীলঙ্কা সফরে প্রথমে স্কোয়াডে থাকলেও পরে আর যাওয়া হয়নি তাঁর। এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ে এবং আফগানদের বিপক্ষে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দিয়ে মাঠে ফেরেন তিনি। এই সিরিজের পর আবারও মাথা চাড়া দিয়ে ওঠে সাইফউদ্দিনের চোট। তাঁর স্ক্যান রিপোর্ট ইংল্যান্ড পাঠানো হয়। ধারণা করা হচ্ছে সেখান থেকে ইতিবাচক কোনো ফলাফল না আসায় ভারত সফরে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না বিসিবি।

সাইফউদ্দিনের বিষয়টি নিয়ে সোমবার (২১ অক্টোবর) বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমার মনে হয় না সে ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবে। সোমবার ফিজিও জুলিয়ান ক্যালেফাতের সঙ্গে আমরা বসব। এরপরই জানা যাবে সব। দ্রুতই আমরা সিদ্ধান্ত নিব সাইফউদ্দিনের বিষয়ে। তবে আমার মনে হচ্ছে না সে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবে। আগামীকাল বৈঠকের পরই আমরা নিশ্চিত করে সবকিছু বলতে পারব।’

ভারত সফরের টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল খান, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, মোহাম্মদ সাইফুদ্দিন, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago