হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মামদপুর গ্রামে দুরুদ মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গাছের সাথে বেঁধে মারধোর ও রামদা দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে একই গ্রামের চান মিয়া ও তার লোকজন। শ্বশুর দুরুদ মিয়াকে বাঁচাতে এগিয়ে গেলে হামলার শিকার হন দুরুদ মিয়ার মেয়ের জামাতা বাবুল মিয়া(২৭)। আশংকাজনক অবস্থায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২১অক্টোবর) বিকেলে দুরুদ মিয়ার স্ত্রী মালা বেগম বাদী হয়ে ১০জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয় ও এজাহার সূত্রে জানা যায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের মামদপুর গ্রামের বাসিন্দা দুরুদ মিয়ার সাথে চাঁন মিয়ার বিরোধ চলে আসছিল। গত (২০ অক্টোবর) রবিবার সন্ধ্যায় দুরুদ মিয়া স্থানীয় বিয়ানীবাজারস্থ মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাড়ির নিকটে চান মিয়ার নেতৃত্বে তার ছেলে ছমদ মিয়া ও ওয়াহিদ মিয়াসহ ৯-১০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুরুদ মিয়ার উপর হামলা চালায়। একপর্যায়ে দুরুদ মিয়াকে গাছের সাথে বেঁধে লাঠিসহ দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান এর সাথে করা হলে তিনি বলেন, গাছের সাথে বেঁধে নির্যাতন ও কোপানোর ঘটনায় নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…