ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট সিরিজের রাঁচী টেস্টে তৃতীয় দিনের গতিপ্রকৃতি যে দিকে গড়াচ্ছে, তাতে ভারতের ইনিংস ব্যবধানে জয় এখন কেবল সময়ের অপেক্ষা। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের বল ঠিকঠাক বুঝেই উঠতে পারেননি। তাদের অয়ারাম-গয়ারাম ব্যাটিং দেখে বিস্মিত সবাই। প্রোটিয়াদের বিপর্যয়ের কারণ নিয়ে আলোচনার চেয়ে সোশ্যাল মিডিয়ায় বেশি চর্চিত হচ্ছেন রবি শাস্ত্রী।
তৃতীয় দিনের ম্যাচ চলাকালীন টেলিভিশন ক্যামেরা ভারতের ড্রেসিংরুমের দিকে ঘুরিয়েছিল। সেই সময়েই দেখা যায় রবি শাস্ত্রী চোখ বন্ধ করে শরীর এলিয়ে বসে রয়েছেন। তার ঠিক পিছনেই বসে শুভমান গিল। সোশ্যাল মিডিয়ায় শাস্ত্রীর এমন ছবি দেখার পরে ক্রিকেটভক্তরা মজার মজার সব মন্তব্য করেছেন। শাস্ত্রীর সেই ছবি দেখে অনেকেই বলেছেন, কোহলিদের ‘হেডস্যার’ নিশ্চিন্তে ঘুমাচ্ছেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…