আম্পায়ারকে গালি দিয়ে জরিমানা গুনলেন নাসির-অপু

আম্পায়ারকে গালি দিয়ে আবারও লাইমলাইটে বাংলাদেশের একসময়ের তারকা ব্যাটসম্যান নাসির হোসেন। বর্তমানে ব্যাট-বলের চেয়ে অন্যকিছু দিয়েই বেশি আলোচনায় আসেন তিনি। এবার তার সাথে যোগ হয়েছেন নাজমুল হোসেন অপু। দুজনেই একই ম্যাচে আম্পায়ারকে গালি দিয়ে শাস্তির মুখে পড়েছেন। তাদের ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হয়েছে। রংপুরের লেগ স্পিনার তানভির হায়দার ঢাকার জয়রাজ শেখ ইমনের বিপক্ষে এলবিডাব্লিউর আবেদন করেন। সে সময় মাঠে ছিলেন রিজার্ভ আম্পায়ার আসাদুর রহমান। তিনি আবেদনে সাড়া দেননি। তাই রংপুরের অধিনায়ক নাসির হোসেন প্রথমে তার সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং কথা কাটাকাটির এক পর্যায়ে গালিও দিয়ে বসেন। একই ম্যাচে ঢাকার স্পিনার নাজমুল ইসলাম অপুও একই ঘটনা ঘটান। আবেদনে সাড়া না দেয়ায় আম্পায়ারকে গালি দেন তিনিও। দুইজনের বিরুদ্ধে ম্যাচ রেফারি সামিউর রহমানের কাছে অভিযোগ করেন কর্তব্যরত আম্পায়ার।

এ ব্যাপারে ম্যাচ শেষে আম্পায়ার আসাদুর বলেন, ‘হ্যাঁ, ঘটনা সত্যি। আমি নিয়ম অনুসারে ঘটনাটি ম্যাচ রেফারিকে জানিয়েছি। তিনিই ব্যবস্থা নেবেন। কি বলেছিল বা কি হয়েছিল সেই ঘটনার বর্ণনা আমি দিতে পারবো না।’ এ প্রসঙ্গে ম্যাচ রেফারি সামিউর বলেন, ‘চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রিজার্ভ আম্পায়ার আসাদুর রহমানকে গালি দেয় নাসির হোসেন। অপুও একই কাজ করে। আমি ম্যাচ শেষে লেভেল-১ আচরণবিধি ভঙ্গ করার কারণে নাসিরকে ২৫ ও অপুকে ম্যাচ ফির ২০ সতাংশ জরিমানা করেছি। তবে আমি তাদের শুনানিতে ডাকিনি।’ আম্পায়রকে গালি দেয়া নিয়ে নাসির বলেন, ‘আসলে তেমন কিছুই হয়নি। আমি আবেদন করেছিলাম। এরপর সামান্য ভুল বোঝাবোঝি হয়েছে। আমি দুঃখিত, আবারো বলছি বিষয়টি একেবারেই ভুল বোঝাবোঝি ছিল। এমন ছোট ছোট ঘটনা হয়ই।’ যদিও গালি দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন অপু। তিনি বলেন, ‘আসলে নিশ্চিত আউট ছিল, আম্পায়ার দেননি। তাই একটু রেগে গিয়েছিলাম। তবে আমি গালি দেইনি। আর ম্যাচ রেফারি আমাকে ডাকেননি যে আত্মপক্ষ সমর্থন করবো। কিন্তু এটি সত্যি করেই বলছি গালি দেয়নি।’

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago