রোববার (২১ অক্টোবর) পাক-ভারত সীমান্তে ব্যাপক গোলাগুলিতে ৯ ভারতীয় ও ৭ পাকিস্তানি সেনা নিহতের পর আজ আবারও পাক-ভারত সীমান্তে ব্যাপক গোলাগুলি ও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় একে অপরের উপর দায় চাপিয়েছে উভয় সেনাবাহিনী। এ ব্যাপারে ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেন, নিয়ন্ত্রণ রেখা পার হয়ে পাকিস্তানই আগে হামলা চালিয়েছে। অস্ত্রবিরতীও লঙ্ঘন করেছে তারা। তবে ভারতীয় সেনা বাহিনী মোক্ষম জবাব দিয়েছে। আমাদের অভিযানে অন্তত ১০ পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। সন্ত্রাসীদের একাধিক ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে।
এদিকে ভারতীয় সেনাবাহিনীর এই দাবি অস্বীকার করে আজাদ কাশ্মিরের প্রধানমন্ত্রী রাজা মুহাম্মদ ফারুক হয়দার খান এক টুইটে বলেন, মর্টারের গোলা নিক্ষেপ করে জঙ্গি ঘাটি ধ্বংস করার ভারতীয় বক্তব্য বালাকোটে হামলা করে জঙ্গি ঘাটি গুড়িয়ে দেয়ার মতোই একটি রাবিশ বক্তব্য। আজাদ কাশ্মির ভারত অধিকৃত কাশ্মিরের মতো সংরক্ষিত নয় বরং এটি সবার জন্য উন্মুক্ত এখানে বিদেশি সংবাদ মাধ্যম ও পর্যবেক্ষকদের আসতে কোন বাধা নেই তারা এসে দেখে যাক ভারতীয় দাবি কতটা মিথ্যা। অন্যদিকে পাক আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের মুখপাত্র লে. জেনারেল আসিফ গফুর বলেন, আমাদের একজন সেনা এবং দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আর ভারতীয়রা সাদা পতাকা উড়িয়ে তাদের মৃত সেনা ও নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…