স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে যা বললেন আ স ম আব্দুর রব

কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারও বাধা নেই বলে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বলেছেন। আমরা ড. কামালসহ দেখা করতে চাইলে আইজি প্রিজনকে বলে দেবেন বলেও মন্ত্রী বলেছেন।

সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে বেরিয়ে যাওয়ার সময় ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সে বিষয়ে আলোচনা করার জন্য এখানে এসেছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কথা শুনেছেন এবং বলেছেন যে কেউ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামীকালের রাজধানীর সোহরাওয়ার্দীতে সমাবেশ করার কথা ছিল। কিন্তু এ সমাবেশের অনুমতি সরকার আমাদেরকে এখনও দেয়নি। এর প্রতিবাদে আমরা আলোচনা করে কর্মসূচি দেব।

এর আগে বেলা ৩টা ৪০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে সচিবালয়ে আসেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। আ স ম আব্দুর রব ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিকল্পধারার আহ্বায়ক অধ্যাপক ড. নুরুল আলম ব্যাপারী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও ঐক্যফ্রন্ট নেতা জাহাঙ্গীর আলম মিন্টু।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago