২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৫

সুরমা নদীতে ধরা পড়ল সোয়া ২ কেজি ওজনের ইলিশ

Google+ Pinterest LinkedIn Tumblr +

‘আমরা দিনে কমপক্ষে দুই-তিনবার সুরমার বুকে জাল ফেলি। কখনও এত বড় ইলিশের দেখা মেলেনি, প্রায় সোয়া দুই কেজি ওজনের ইলিশ ধরার পর এমনটাই বলছিলেন জেলে হামিদ। রবিবার (২০ অক্টোবর) সিলেটের সুরমা নদীতে জেলে হামিদ উদ্দিনের জালে সোয়া দুই কেজি ওজনের একটিসহ ৫-৬টি রুপালী ইলিশ ধরা পড়ে। নদীর লামাকাজীতে এ ইলিশগুলো উঠে আসে। উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মণ বলেন, ‘সিলেটে যে ইলিশ মিলছে, ওটা সাগরের নয়, লোকাল (স্থানীয়) প্রজাতির।’এর আগে, সিলেটের চেঙ্গেরখাল নদে এবং গত বর্ষা মৌসুমে হাকালুকি হাওরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়েছিল। এছাড়া, সুরমা নদীতেও মাঝে মধ্যে ইলিশ জালে উঠে।

Share.

Comments are closed.