নতুন সাতটি পুলিশি থানার অনুমোদন দিয়েছে সরকার। সোমবার (২১ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে হওয়া প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, নতুন সাতটি পুলিশি থানার অনুমোদন দিয়েছে সরকার। এগুলো হলো- চুয়াডাঙ্গার দর্শনা, ঠাকুরগাঁও সদরে ভুল্লী, নোয়াখালীর ভাষানচর, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দক্ষিণ রাঙ্গুনিয়া, কক্সবাজার সদরে ঈদগাঁ এবং পদ্মা নদীর ওপর নির্মিত সেতুর এপার এবং ওপারে (উত্তর ও দক্ষিণ) দুই থানা।
তিনি আরও বলেন, সিলেট জেলার বিশ্বনাথে পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব শর্তসাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিকার। নীতিগত সিদ্ধান্ত হলো বিভাগীয় সদর দফতরই হবে সিটি কর্পোরেশন। ফরিদপুর এখনও বিভাগীয় শহর হয়নি। যখন বিভাগীয় শহর হবে তখন থেকেই ফরিদপুর সিটি কর্পোরেশন কার্যকর হবে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…