Categories: জাতীয়

চাঁপাইনবাবগঞ্জ মাদক মামলায় 14 বছর করে কারাদণ্ড দু’জনের..

চাঁপাইনবাবগঞ্জে ৭৪০ বোতল ফেনসিডিল নিজ হেফাজতে রাখার দায়ে বিশেষ ক্ষমতা আইনে রুজুকৃত একটি মামলায় দু’জনকে ১৪ বছর করে কারাদন্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া একই মামলায় অপর চার আসামীকে খালাস দিয়েছে আদালত। রোববার (২০ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক শওকত আলী এক পলাতক ও এক দন্ডিতের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দন্ডিতরা হলেন, সদর উপজেলার নবাবজায়গীর ৭ নং বাঁধ এলাকার মকবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম শরিফ(৩৯) ও জেলার শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি চাঁদপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে রায়হান আলী (২৪)। দন্ডিত রায়হান আলী পলাতক রয়েছেন। মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবি আঞ্জুমান আরা জানান, ২০১৫ সালের ৩১ মে ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা এলাকায় পুলিশ লাইন সংলগ্ন সড়কে চেকপোষ্ট বসায় গোয়েন্দা পুলিশ।

গোপন তথ্যনুযায়ী চেকপোস্টে প্রথমে একটি মোটরসাইকেল থামিয়ে আরোহি দু’জনকে আটক করা হয়। এরপরই ওই মোটরসাইকেলের পেছেনে আসা একটি প্রাইভেট কারকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। এসময় কারটি সড়ক পাশে নেমে গিয়ে গাছে ধাক্কা লেগে আটকে যায়। এসময় গোয়েন্দা পুলিশ কার থেকে দন্ডিত উপরোক্ত দু’জনকে আটক করলেও কারে বসা বাকি দু’জন পালিয়ে যান। এরপর কার তল্লাশী করে উদ্ধার হয় ৭৪০ বোতল ফেনসিডিল।

এ ঘটনায় ওইদিন জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম আটক চারজন ও পলাতক দু’জনসহ ৬ জনকে আসামী করে সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের তৎকালীন উপপরিদর্শক(এসআই) আলতাফ হোসেন ২০১৫ সালের ২১’অক্টোবর ওই ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্যশীট দাখিল করেন।

দীর্ঘ শুনানী, ১১জনের সাক্ষ্য ও প্রমাণের পর ট্রাইবুনাল রোববার চোরাই পথে নিষিদ্ধ ফেনসিডিল এনে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে শরিফ ও রায়হানকে দোষি সাব্যস্ত করে দন্ড প্রদান করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড. তসিকুল ইসলাম সহ অনান্যরা।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago