২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২০

প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে আছে যারা

Google+ Pinterest LinkedIn Tumblr +

যুবলীগের সপ্তম কংগ্রেসকে সামনে রেখে শীর্ষ যুবলীগ নেতাদের সাথে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রবেশের অনুমতি পান নি যুবলীগের পাঁচ প্রধান নেতা। এদের মধ্যে চারজনের ওপর গণভবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারা হলেন- সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল হক মারুফ, নুরন্নবী চৌধুরী শাওন, ড. মীজানুর রহমান ও আতিয়ার রহমান দিপু।

যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদের নেতৃত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন প্রেসিডিয়াম সদস্য শেখ শামসুল আবেদীন, শহিদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আবদুস সাত্তার মাসুদ, অ্যাডভোকেট বেলাল হোসাইন, আলতাব হোসেন বাচ্চু, চয়ন ইসলাম, ড. আহম্মেদ আল কবির, মো. সিরাজুল ইসলাম মোল্লা, আবুল বাশার, মোহাম্মদ আলী খোকন, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, আনোয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, শাহজাহান ভূইয়া মাখন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, ডা. মোখলেছুজ্জামান হিরু, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ, আমির হোসেন গাজী, মুহা. বদিউল আলম, ফজলুল হক আতিক, আবু আহম্মেদ নাসিম পাভেল, আসাদুল হক, এমরান হোসেন খান ও আজহার উদ্দিন।

বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুবলীগের সাবেক চেয়ারম্যান আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। রবিবার (২০ অক্টোবর) বিকেল পাঁচটা থেকে এই বৈঠক শুরু হয় গণভবনে।
Share.

Comments are closed.