Categories: জাতীয়

ভোলায় ভয়াবহ সংঘর্ষ: যা জানালেন পুলিশ সুপার..

এক যুবকের ফেসবুক মেসেঞ্জার থেকে বিভিন্নজনের কাছে যাওয়া ধর্মীয় আক্রমণাত্মক মেসেজ থেকেই ভোলার বোরহানউদ্দিনের উত্তেজনার সূত্রপাত। সেই যুবকের দাবি তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার রাতেই আটক করেছে পুলিশ। আটক করা হয়েছিল হ্যাকিংয়ে সংশ্লিষ্টদেরও।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানিয়েছেন, শুভ নামের এক যুবকের ফেসবুক আইডি হ্যাক হয়েছিল গত ১৮ তারিখ। আমরা এর সাথে সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসি। গতকাল স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম-আলেম ও গণ্যমান্যদের সাথে বিষয়টি নিয়ে আলাপ করি। ওনারা আমাদের বলেন যে এ নিয়ে ওনাদের সমাবেশটি স্থগিত করবেন। তারপর আজ সকাল থেকেই দেখি ওনারা মাইক নিয়ে এসেছেন, স্টেজ বানাচ্ছেন। তখন সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

শুরুতে এই সমাবেশ শান্তিপূর্ণ ছিল উল্লেখ করে তিনি জানান, আমি গিয়ে তাদের সাথে কথা বলি। তারা আমার কথায় আশ্বস্ত হয়েছিল। ধারণা করেছিলাম সবাই চলে যাবে। আমি স্টেজ থেকে নামার পর হঠাৎ একদল জনতা আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। আমরা আত্মরক্ষার্থে পাশের মাদ্রাসা ভবনে আশ্রয় নেই। কিন্তু ওরা সেখানেও আক্রমণ করে। পরবর্তীতে তারা দরজা-জানালা ভেঙে ফেলে। আমাদের একজন পুলিশ সদস্য তাদের গুলিতে আহত হন। তার ডান বুকে গুলি লেগেছে। যার প্রত্যক্ষদর্শী ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার। তাকে হাসপাতালে পাঠানো হয়। আত্মরক্ষার্থেই পুলিশ গুলি করে। আমরা আমাদের ব্যবস্থাপনায় ৪ জন আহতকে হাসপাতালে নিয়ে যাই। তাদের মধ্যে ৩ জন মারা গেছেন।

জানা গেছে, ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে বিপ্লব চন্দ্র শুভ নামের এক যুবকের বিরুদ্ধে। তার ফেসবুক আইডি থেকে তার ফ্রেন্ডলিস্টের বেশ কয়েকজনের কাছে আল্লাহ এবং রাসুল (সঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ ম্যাসেজ যায়। এরপর কয়েকটি আইডি থেকে ম্যাসেজগুলোর স্ক্রিনশট নিয়ে ফেসবুকে দেয়া হলে প্রতিবাদের ঝড় উঠে। এ অবস্থায় সন্ধ্যার পর বিপ্লব চন্দ্র বোরহানউদ্দিন থানায় আইডি হ্যাক হয়েছে মর্মে জিডি করতে গেলে থানা পুলিশ বিষয়টি তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য বিপ্লব চন্দ্রকে তাদের হেফাজতে রাখে।

সেই ঘটনার প্রতিবাদে রোববার সকালে বোরহানউদ্দিনের ঈদগাঁ মসজিদ প্রাঙ্গণে তাওহীদী জনতার ব্যানারে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। ২০ পুলিশ সদস্যসহ আহত হয়েছে শতাধিক।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago