২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১৮

ভোল পাল্টালেন রাশেদ খান মেনন

Google+ Pinterest LinkedIn Tumblr +

একদিন আগেই তিনি বলেছিলেন, বিগত নির্বাচনে ভোট সুষ্ঠু হয় নি, সরকার সবার ভোটাধিকার হরণ করেছে। কিন্ত ঠিক চব্বিশ ঘন্টার মাথায় নিজের বক্তব্য থেকে সরে গেলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি দাবি করেছেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। এবার তিনি একাদশ জাতীয় নির্বাচনকে সুষ্ঠু কিন্তু তিক্ত অভিজ্ঞতা বলছেন। রবিবার (২০ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কারো বাড়াবাড়ির কারণে যদি জনগণের ভোটদানের জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তার অর্থ কিন্তু নির্বাচনকে অবৈধ করে দেয়া না। ওইটুকু ত্রুটি নিয়েই ওই নির্বাচন হয়েছে। একাদশ সংসদে সফল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু অভিজ্ঞতাটি সুখকর নয়।

এর আগে শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বরিশালে নিজ দল ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলনে গেলো জাতীয় ও স্থানীয় নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন রাশেদ খান মেনন। এ সময় তিনি বলেন, বিগত নির্বাচনে প্রধানমন্ত্রীসহ আমিও বিজয়ী হয়ে এমপি হয়েছি। এরপরও আমি সাক্ষী, বিগত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেননি। বিগত জাতীয়, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে পারেনি দেশের মানুষ।

Share.

Comments are closed.