২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১৬

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে বিজিবি মোতায়েন

Google+ Pinterest LinkedIn Tumblr +

ভোলার বোরাহানউদ্দিনে জনৈক বিপ্লব নামের এক যুবক তার ফেসবুক আইডিতে মহানবী (সা.) ও ইসলামকে কটূক্তি করার প্রতিবাদে রবিবার (২০ অক্টোবর) বিক্ষোভ সমাবেশের ডাক দেয় মুসল্লিরা। বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় মুসল্লিরা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। এ বাধা দেওয়াকে কেন্দ্র করে একপর্যায়ে পুলিশের সাথে মুসল্লিদের সংঘর্ষ শুরু হয় ও এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ-জনতা দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৪ জন নিহত ও অর্ধশত আহত হওয়ার ঘটনা ঘটেছে।

পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের পর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে নামছে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দ্রুত মোতায়েনের জন্য ১টি প্লাটুনকে নেয়া হয়েছে হেলিকপ্টারে। এদিকে, পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।

Share.

Comments are closed.