Categories: জাতীয়

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এমপি বুবলীকে স্থায়ী বহিষ্কার

বিএ পরীক্ষায় অংশ নিয়েছেন নরসিংদী আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলী। কিন্তু আটজন ছাত্রী এমপির হয়ে পরীক্ষা দিয়েছেন- সম্প্রতি এমপি তামান্না নুসরাত বুবলীর বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। পরীক্ষায় জালিয়াতির অভিযোগে নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে স্থায়ী বহিষ্কার করেছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

আজ রোববার (২০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের হলরুমে মিটিংয়ে বসেন ডিন, পরিচালনা পর্ষদের সদস্যসহ উচ্চ পদস্থরা। ছিলেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষের প্রতিনিধি এবং পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরাও। আলোচনা শেষে তামান্না নুসরাতকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত জানান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম এ মান্নান। উপাচার্য বলেন, নুসরাতের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। আর কোনদিন তিনি বিশ্ববিদ্যালয়ের অধীন কোন কোর্সে ভর্তি হতে পারবেন না বলেও জানান তিনি। ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে বলা হয়েছে রিপোর্ট দিতে। একটি শোকজ লেটারও পাঠানো হবে তামান্না নুসরাতকে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago