বিসিবিকে একহাত নিলেন ক্যাপ্টেন সাকিব

বাংলাদেশ দলে একজন ভালোমানের লেগ স্পিনারের হাহাকার বহুদিনের। টুকটাক এক দুজন আসেন, তারাও বেশিদিন টিকতে পারেন না। লেগ স্পিনার বের হবে কি করে, ঘরোয়া লিগে যে সুযোগই দেয়া হয়না তাদের। লেগ স্পিনারদের মনে করা হয় ‘সাদা হাতি’। তাদের পোষা খুব কঠিন। কোনো একজন লেগ স্পিনার যেমন একাই একটি ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, তেমনি কোনো ম্যাচে উদারহস্তে রান বিলিয়ে দলকে হারিয়েও দিতে পারেন। সেই ঝুঁকিটা জেনেই দলগুলো খেলিয়ে থাকে লেগিদের। তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে কোনো দল এই ঝুঁকিটা নিতে চায় না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাই এবার নতুন এক বুদ্ধি বের করেছে। আসন্ন বিপিএলে প্রতি দলে একজন করে লেগ স্পিনার এবং তাদের চার ওভার করানো বাধ্যতামূলক করে দিয়েছে তারা। বিসিবির এমন সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করলেন বাংলাদেশ দলের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এসময় বিপিএলের মতো আন্তর্জাতিক মানের একটি টুর্নামেন্টকে খেলোয়াড় গড়ে তোলার মঞ্চ বানানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেন বাংলার নবাব খ্যাত এই অলরাউন্ডার। সম্প্রতি বাংলাদেশের একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাতকারে সাকিব বলেন, ‘ লেগ স্পিনাররা প্রথম শ্রেণির ক্রিকেটে খেলবে, অনেক ওভার বোলিং করবে, ধারাবাহিক হবে এবং আত্মবিশ্বাস বাড়াবে। টি২০ সংস্করণ বা বিপিএল হলো আন্তর্জাতিক মানের প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট। বিপিএলে খেলোয়াড় তৈরি করার জায়গা না। বিপিএলে বিভিন্ন দেশের আন্তর্জাতিক ক্রিকেটাররা থাকেন। তাদের সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করে অনেক কিছু অর্জন করবেন খেলোয়াড়রা।’

যেখানে জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেটে একজন লেগ স্পিনার খেলাতে পারছে না বিসিবি, সেখানে হুট করে সাতজন আন্তর্জাতিক মানের লেগ স্পিনার খেলানোর নিয়ম বিস্ময়কর মনে হচ্ছে সাকিবের কাছে। তিনি বলেন, ‘এত বছর আমরা জাতীয় লিগে লেগ স্পিনার খেলাতে পারলাম না। হঠাৎ করে বিপিএলের সাতটা দলে লেগ স্পিনার খেলানোর পরিকল্পনা করা হলো। এই সিদ্ধান্তগুলো একটু হলেও বিস্ময়কর।’

ক্রিকেটের উন্নয়নের বড় একটি জায়গা অবকাঠামোগত উন্নয়ন। দেশের ক্রিকেটের অবকাঠামো উন্নয়ন নিয়ে সাকিব জানান, ‘শুধু ঢাকা বা চিটাগাং বাংলাদেশের ক্রিকেট না। খুলনা, সিলেট বা অন্যান্য ভেন্যুতে যেসব বিদেশি দলকে নেওয়ার সুযোগ আছে, সেই সিরিজগুলো ওই ভেন্যুতে হতে পারে। এতে ওই জায়গার অবকাঠামোর উন্নতি হবে। শুধু জাতীয় দলকে নিয়ে ফোকাস করা আমার মনে হয় সংগঠকদের মূল কাজ না। খুলনা, রাজশাহী, চিটাগাং, সিলেটে যে স্টেডিয়ামগুলো আছে, সেখানে একটা প্রপার জিম, রানিং ট্র্যাক এবং মানসম্পন্ন ইনডোর সুবিধা গড়ে তোলা।’

মিরপুরের অবস্থাও যে সন্তোষজনক নয় তা নিয়ে খুব খোলামেলা আলাপ করেছেন বাংলাদেশ দলের টেস্ট এবং টি-টুয়েন্টি দলের অধিনায়ক। বিগত ১০ বছর ধরে বলার পরেও নেয়া হয়নি প্রয়োজনীয় উদ্যোগ। সাকিব জানান, ‘গ্রীষ্মকালে ওখানে ১৫ মিনিটের বেশি ব্যাটিং করা যায় না, এত গরম। ১০ বছর ধরে বলার পরও মিরপুরের ইনডোরে এসি লাগেনি।’

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago