২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২০

নারী বিচারককে জোর করে চুমু খেল প্রতিযোগী. নেহা কাকার…………………….

Google+ Pinterest LinkedIn Tumblr +

জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’- এ বিচারক নেহা কাক্কারকে জোর করে চুমু খেলেন এক প্রতিযোগী। ঘটনার আকস্মিতায় স্তম্ভিত হয়ে পড়েন অনুষ্ঠানের উপস্থাপকসহ সেখানে উপস্থিত সকলে। আয়োজক চ্যানেল শেয়ার করেছে ঘটনার একটি স্বল্প সময়ের প্রোমো ভিডিও। তাতে দেখা গেল নেহার জন্য একগুচ্ছ উপহার নিয়ে, রাজস্থানী পোশাকে ওই প্রতিযোগী নেহাকে জিজ্ঞাসা করেন, নেহা তাঁকে চেনেন কী না? নেহা হয়ত মনে করতেই যাচ্ছিলেন, সেই সময় তার জন্য আনা টেডি বিয়ার আর একটি মূর্তি নেহার হাতে তুলে দেন সেই ব্যক্তি।

এই পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল, হঠাৎই সবাইকে অবাক করে নেহাকে জড়িয়ে ধরে, জোর করে গালে সটান চুমু খেয়ে নেন সেই প্রতিযোগী। ছিটকে সরে আসেন নেহা। পাশে দাঁড়ানো শো-র সঞ্চালক আদিত্য নারায়ণও গোটা ঘটনায় হকচকিয়ে যান। অনুষ্ঠানের অন্যতম বিচারক অনু মালিকও স্তম্ভিত। যদিও এর পর কী হয়, আর তা ওই প্রোমো ভিডিওটিতে দেখানো হয়নি। তবে এই চুমুকে অনুষ্ঠানের টিআরপি বাড়ানোর হাতিয়ার হিসেবেই ধরছেন দর্শক। অনেকে ভিডিওটির নিচে গিয়ে আয়োজকদের সমালোচনাও করেছেন কঠোরভাবে। অন্বক্ব বলছেন, অনুষ্ঠানটি আলোচনায় আনতে তাই বলে চুমু খাওয়ার নাটক!

Share.

Comments are closed.