Categories: জাতীয়

২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৬০৫৫

২০১৬ সালে ৪ হাজার ৩১২টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৬ হাজার ৫৫ জন  এবং ১৫ হাজার ৯১৪ জন আহত হয়েছে। এছাড়া হাত পা বা অন্য কোনো অঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গু হয়েছে ৯২৩ জন। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি নামে একটি সংস্থা।

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশের সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদন ২০১৬’ প্রকাশ করে সংস্থাটি।

সংবাদ সম্মলনে লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক বলেন, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে নিহত ও আহতদের তথ্য উঠে এসেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়-  ২০১৬ সালে ১ হাজার ৬৩টি বাস, ১ হাজার ১৮৭টি ট্রাক ও কার্ভার্ডভ্যান, ৫৯৭টি হিউম্যান হলার, ৬৪৯টি জিপ ও মাইক্রোবাস, ৯৭৩টি অটোরিকশা, ১ হাজার ৪৪৯টি মোটরসাইকেল, ১ হাজার ১৯০টি ব্যাটারিচালিত রিকশা, ৮৬৩টি নছিমন-করিমন দুর্ঘটনার কবলে পড়ে। এতে ৮০৩ জন ছাত্র-ছাত্রী ২৩৩ শিক্ষক, ৬১ সাংবাদিক, ৬৩ ডাক্তার, ৫২ আইনজীবী, ৭৫ প্রকৌশলী, ৪৩৮ শ্রমিক ও ২৯৪ জন চালক দুর্ঘটনার শিকার হয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago