Categories: জাতীয়

ফের ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের ওপর হামলা……..

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। রোববার (২০ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুকে ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের একটি স্ট্যাটাস নিয়ে সংবাদ সম্মেলন করছিল মুক্তিযোদ্ধা মঞ্চ। এসময় সেখানে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী গেলে তাদের ওপর এই হামলার ঘটনা ঘটে।

ছাত্রদলের এক কর্মী বলেন, ছাত্রদলের সাধারণ সম্পাদ ইকবাল হোসেন শ্যামলের নামে একটি ফেক ফেসবুক আইডি দিয়ে ‘৭৫ এর হাতিয়ার এক হও, ৮১ শক্তিরা গর্জে ওঠো আরেকবার’ বলে পোষ্ট করা হয়েছিল। আমরা ইতোমধ্যে এই ফেক আইডি সম্পর্কে সংবাদ সম্মেলন করেছি। আমরা সংবাদ সম্মেলন করে মধুর ক্যান্টিনের মেঝেতে অবস্থান করেছিলাম কিন্তু মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে আমাদের উপর হামলা করা হয়।

ছাত্রদলের আর একজন কর্মী বলেন, ‘মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা আমাদের উপর হামলা করেছে, এতে রাব্বানীর নির্দেশ রয়েছে বলে মনে করি। পরে তাতে ছাত্রলীগের কর্মীরাও যোগদান করে।’

উল্লেখ্য, এর আগে সম্প্রতি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটেছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago