জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী কুপওয়ারা জেলায় ভারত-পাকিস্তান সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে দুই ভারতীয় সেনাসহ ৩ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রেস ট্রাষ্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। পুলিশ বলছে, পাকিস্তানি সেনাবাহিনী কুপওয়ারার তাংঘার সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। গোলাগুলিতে সেখানকার দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, গত সপ্তাহেও পাক সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে ভারত। নিয়ন্ত্রণরেখার বারামুল্লা এবং রাজৌরি সেক্টরে পাক সেনাবাহিনীর গুলিতে ভারতের দুই সেনা সদস্য নিহত হয়। ভারতের অভিযোগ, গত জুলাই মাসে ২৯৬ বার, আগস্টে ৩০৭ বার এবং সেপ্টেম্বরে ২৯২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত বিনা উসকানিতে দুই হাজার ৫০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এর ফলে ২১ জন ভারতীয় নিহত হয়েছে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…