মাঠে ঢুকে প্রেমিকা ক্রিকেটারকে বিয়ের প্রস্তাব……..

বিগ ব্যাশের ম্যাচ শেষে মাঠেই বয়ফ্রেন্ডের চমকপ্রদ বিয়ের প্রস্তাব পেলেন অ্যাডিলেড স্ট্রাইকার্স স্পিনার অ্যামান্ডা ওয়েলিংটন। নারীদের বিগ ব্যাশ লিগে শনিবার (১৯ অক্টোবর) অ্যাডিলেড স্ট্রাইকার্স মুখোমুখি হয়েছিল মেলবোর্ন রেনিগেডসের। ম্যাচে ৬ উইকেটে জয় পাওয়ার পর মাঠে সতীর্থদের সঙ্গে ভিকট্রি সেলিব্রেশনে মেতেছিলেন অ্যামান্ডা ওয়েলিংটনও। হঠাৎই মাঠে প্রবেশ করে অ্যাডিলেড স্ট্রাইকার্সের সেই ভিকট্রি সেলিব্রেশনের মাত্রা কয়েকগুণ বাড়িয়ে দিলেন অ্যামান্ডার বয়ফ্রেন্ড টেইলার। সতীর্থদের সামনেই হাঁটু গেড়ে বসে প্রেমিকাকে আংটি পরিয়ে দেন তিনি।

এরপর অ্যামান্ডাকে আলিঙ্গন করে তাকে চুম্বন করেন টেইলার। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি হয় মাঠে উপস্থিত চিত্রসাংবাদিকদের ক্যামেরায়। গোটা ঘটনা ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। অফিসিয়াল টুইটার পেজে ঘটনাটির ভিডিও পোস্ট করে অ্যামান্ডা ও তার বয়ফ্রেন্ডকে শুভেচ্ছা জানিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। বয়ফ্রেন্ডের এমন কাণ্ডকারখানায় আপ্লুত ২২ বছরের অ্যামান্ডা জানান, সতীর্থরা পিছন থেকে সমানে উৎসাহ জুগিয়ে যাচ্ছিল। অজি লেগ-স্পিনারের কথায়, ‘আমি যখন টেইলারকে মাঠে প্রবেশ করতে দেখি তখন জানতাম না কী ঘটতে চলেছে। তবে যা ঘটেছে সেজন্য আমি ভীষণই খুশি। আমি এখনও ঘটনার কথা ভেবে কাঁপছি।’ উল্লেখ্য, ২০১৬ জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল অ্যামান্ডা জেড ওয়েলিংটনের। জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ৮টি টি-২০, ১২টি ওয়ান-ডে ও ১টি টেস্ট খেলেছেন এই নারী ক্রিকেটার।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago