২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১৯

মেসির মাইলফলকের দিনে বার্সার বড় জয়……………..

Google+ Pinterest LinkedIn Tumblr +

ন্যু ক্যাম্পে মেসির অনন্য মাইলফলের দিনে বড় জয় পেয়েছে বার্সেলোনা। মেসির সাথে গ্রীজম্যান ও সুয়ারেজের গোলে এইবারকে [ ৩-০] গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন বার্সেলোনা। এই জয়ে মেসিদের দলের এখন [ ১৯ ] পয়েন্ট।( ১৮ ) পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদ। আর এই ম্যাচে একটি গোল করে লা লীগায় { ৪০০ } টি গোলের মালিক হলেন এই আর্জেন্টাইন তারকা।

ডিবক্সের মধ্যে খালি জায়গায় বল পেয়ে দুর্দান্ত এক শটে বার্সাকে ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে দেন ফরাসি স্ট্রাইকার আঁতোয়া গ্রিজম্যান। প্রথমার্ধে আর কোন গোল না হলে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সা। দ্বিতীয়ার্ধে মাঠে নামার কিছুক্ষণ পরেই ম্যাচের ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিও মেসি। সুয়ারেজের পাসে বল পেয়ে নিজের স্বভাবসুলভ কৌশলে কিছুটা জায়গা করে নেন মেসি, তারপর বলটা পোস্টের কোণাকুনি দিয়ে জালে ঢুকিয়ে দেন। আর এই গোলের মাধ্যমেই লা লীগায় ৪০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি।

এর ছয় মিনিট পর আরেক গোলের সহজ সুযোগ পেয়ে যান তিনি। তবে গোল নিশ্চিত করতে বক্সের মধ্যে আলতো করে সুয়ারেজকে পাস দিয়ে দেন। সুয়ারেজ সেটি পায়ের টোকায় জালে ঢুকিয়ে দেন, এইবার গোলরক্ষকের আসলে তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না । শেষ পর্যন্ত { ৩-০ } গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।

Share.

Comments are closed.