২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১৭

টেকনাফে বন্দুকযুদ্ধে যুবক নিহত, তিন পুলিশ গুলিবিদ্ধ

Google+ Pinterest LinkedIn Tumblr +

কক্সবাজেরর টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আজিজ (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত আজিজ চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ডেইল পাড়ার ছালেহ আহাম্মদের ছেলে। শনিবার (১৯ ওক্টোবোর) দিবাগত রাতে উপজেলার মেরিনড্রাইভ সড়কের মহেশখালীয়া পাড়াসংলগ্ন নৌকাঘাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, রাত ৯টার দিকে টেকনাফের ইয়াবা বিক্রেতা আজিজকে গ্রেফতার করে পুলিশ।

পরে জিজ্ঞাসাবাদে আজিজের স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে মহেশখালীয়া পাড়ার নৌকাঘাট এলাকায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়েই গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ইয়াবা বিক্রেতারা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আজিজকে উদ্ধার করা হয়। গুরুতর আজিজকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ‘বন্দুকযুদ্ধে’ টেকনাফ থানার উপ পপরিদর্শক (এসআই) কামরুজ্জামান, সহকারী উপ পরিদর্শক (এএসআই) মিশকাত ও কনস্টেবল রোমন দাশ গুলিবিদ্ধ হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

Share.

Comments are closed.