Categories: জাতীয়

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-ছেলের করুণ মৃত্যু

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে কানাডা যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত এক নারী ও তার চার বছর বয়সী এক সন্তানের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ২টার দিকে সেন্ট জোন্স কাউন্টিতে ওই দুর্ঘটনা ঘটেছে।

ফ্লোরিডা হাইওয়ে প্যাট্রোল বলছে, বাংলাদেশি বংশোদ্ভূত এমদাদ হক নামের এক ব্যক্তি পরিবারের সদস্যদেরসহ ফ্লোরিডা থেকে কানাডার অন্টারিওতে যাচ্ছিলেন। এ সময় তার ৪ বছর বয়সী ছেলে ও ৩২ বছর বয়সী স্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সেন্ট জোন্স কাউন্টির ইন্টারস্টেট-৯৫ এর কাছে তাদের বহনকারী প্রাইভেটকার গাছে আঘাত হানলে ওই দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেছে; আঘাত হানা গাছটিও উপড়ে পড়েছে।

এতে এমদাদসহ প্রাইভেটকারের আরো এক যাত্রী মারাত্মক আহ্ত হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

নিহত দুজন হলেন, ইমদাদ হকের স্ত্রী নাজিয়া হোসাইন (৩২) ও তার ছেলে আয়ান হক (৪)।

ফ্লোরিডা হাইওয়ে প্যাট্রোল বলছে, দুর্ঘটনাস্থলে প্রথম উদ্ধারকারী দলের সদস্যরা পৌঁছানোর পর প্রাইভেটকারের ভেতরে চারজনকে আটকা অবস্থায় দেখতে পান। ঘটনাস্থলেই চালক নাজিয়া হোসাইনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আয়ান হককে আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।–জাগো নিউজ

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago