নকলায় আগুনে পুড়ে ছাই বসতবাড়ী, ইউএনও’র তাৎক্ষণিক সহায়তা….

শেরপুরের নকলা উপজেলার নকলা পৌরসভাধীন দড়িপাড়া গ্রামের ফিরোজের বসতবাড়ীতে আগুন লেগে বসতঘর, নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়েগেছে। রাস্তায় বসার উপক্রম হয়েছে বর্গাচাষী সেই ফিরোজের। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে এই ঘটনাটি ঘটে। এই সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন ও উপজেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার ফিরোজের পুড়াবাড়ী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ফিরোজের হাতে নগদ ১৬ হাজার টাকা ও দুই বান্ডেল ঢেউ টিন তুলেদেন। তাছাড়া পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের পরে, অধিকতর সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান ইউএনও জাহিদুর রহমান।

স্থানীয়দের জিজ্ঞাসায় জানা গেছে, তারা ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তাই কেউ আগুনের কাছে যেতে পারেননি। ফলে মুহুর্তেই সরাঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং প্রয়োজনীয় জিনিসপত্রসহ ঘরে রাখা নগদ প্রায় ২ লাখ টাকা পুড়ে যায়। ফিরোজ মিয়া দাবী করছেন, এ আগুনে নগদ টাকাসহ সব মিলিয়ে অন্তত ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে তার।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago