Categories: জাতীয়

বিজিবি’র বিরুদ্ধে হত্যা মামলা করেছে বিএসএফ!…

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে এবং এ বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে। কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভারতে হত্যার অভিযোগে মামলা দায়ের করেছে বিএসএফ।

বিএসএফ দাবি করছে, কোনো উস্কানি ছাড়াই বিজিবি সদস্যরা প্রকাশ্যে গুলি ছুড়েছে। অন্যদিকে বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক নৌ-সীমানা বিষয়ক কনভেনশন লঙ্ঘন করেছেন বলে অভিযোগ বিজিবির। একই সঙ্গে বিজিবির অভিযোগ, আটক জেলেকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন বিএসএফ সদস্যরা। তখনই তাদের দিকে গুলি ছোঁড়া হয়। এ নিয়ে দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বৈঠকে বসেন এবং আলাদা আলাদা তদন্ত করার সিদ্ধান্ত নেন।

তবে মুর্শিদাবাদে পুলিশের সূত্রগুলো বলেছে, বিএসএফের বামনাবাদ আউটপোস্টের ইনজার্চ কেসি মীনা জলাঙ্গি পুলিশ স্টেশনে বিজিবি সদস্যদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। সূত্র: দ্যা টেলিগ্রাফ

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago