Categories: জাতীয়

সেই ৮ বাংলাদেশিকে ফেরত দিল ভারত…………….

গত বছরের (২০১৮) ৫ ডিসেম্বর সীমান্তপথে অনুপ্রবেশের দায়ে চার শিশু, তিন নারী ও এক পুরুষসহ মোট ৮ বাংলাদেশিকে আটক করেছিল বিএসএফ। এরপর তাদের কারাগারে পাঠায় ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। ১০ মাস ১২ দিন ভারতের কারাগারে আটক থাকার পর অবশেষে ১৭ অক্টোবর তাদের বাংলাদেশে ফেরত পাঠায় ভারত সরকার। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে নেত্রকোনার বিজয়পুর জিরো পয়েন্টে ভারত-বাংলাদেশ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশের সঙ্গে পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেয় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গত বছরের ডিসেম্বর মাসে কোচবিহারে রাশিমনি মেলা দেখতে অবৈধভাবে কলমাকান্দা উপজেলার লেংগুরা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল এই আটজন। সে সময় তারা বিএসএফের হাতে আটক হয়। এ ঘটনায় তাদের তিন মাসের জেল দেয় ভারতের আদালত। এরপর ১০ মাস ১২ দিন জেলে থাকার পর বৃহষ্পতিবার তাদের মুক্তি দেয়া হয়। ভারতে প্রায় ১ বছর কারাভোগ শেষে দেশে ফেরা ৮ বাংলাদেশি হলেন- নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ঘোষপাড়া পূর্ববাজারের ভূপেন্দ্র সরকারের ছেলে নির্মল সরকার, স্ত্রী সুমা সরকার, দুই কন্যা নিঝুম সরকার তিস্তা ও সুস্মিতা সরকার তিশা। নওগাঁও গ্রামের রিপন রায়ের স্ত্রী কনা রাণী তালুকদার, কবি রঞ্জন তালুকদারের স্ত্রী নুপূর রাণী তালুকদার এবং দুই ছেলে কর্ণ তালুকদার ও প্রিতোষ তালুকদার।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago