দর্শকদের আর হতাশ করব না…….

বিডি২৪লাইভ থেকে নেওয়া…….

বিশ্বকাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও শেষ মুহূর্তে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশ ফুটবলের অন্যতম খেলোয়াড় সাদ উদ্দিনের গোলে খেলার প্রথমার্ধেই লিড পায় লাল-সবুজের বাংলাদেশ। কলকাতার ৬৩ হাজার দর্শকের সামনে বুক চিতিয়ে লড়াই করা এই বাংলাদেশকে বহুদিন মনে রাখবে মনে রাখবে ভারত।  সম্পতি বিডি২৪লাইভের সাথে একান্তে কথা বলেছেন ভারতের বিপক্ষে একমাত্র গোল করা সাদ উদ্দিন। তার সাক্ষাৎকারটি নিয়েছেন মো. ইমরান হোসেন

বিডি২৪লাইভ: কেমন আছেন?
সাদ উদ্দিন: আলহামদুলিল্লাহ। অনেক ভালো আছি এবং ভারতের সাথে খেলার পর আরও বেশি ভালো আছি।

বিডি২৪লাইভ: বর্তমান তারুণ্য নির্ভর দল নিয়ে আপনি কতটা আশাবাদী?
সাদ উদ্দিন: অবশ্যই এই দলটা নিয়ে আপনারা আশা করতে পারেন। আমি আগেও বলেছি দলের সাবাই ডেডিকেটেড। সবার ভেতরে জেদ আছে। ভালো কিছু করার ইচ্ছা আছে। আমাদের কোচও বিশ্বাস করে আমরা ভালো কিছু করতে পারি। তাই আমাদের উচিৎ ভালো কিছু করা।

বিডি২৪লাইভ: বাফুফের নিজস্ব জিমনেশিয়াম দরকার আছে কি?
সাদ উদ্দিন: জতীয় দলে যখন আমরা যাই তখন ভালো একটা হোটেলে থাকছি। সুইমিংপুল কিংবা ভালো জিমনেশিয়াম আমরা পাচ্ছি। তখন সব ধারনের সুযোগ সুবিধা পাওয়া যায়। আর বাফুফের অবশ্যই একটা নিজস্ব জিমনেশিয়াম করা দরকার। পরবর্তীতে যে খোলোয়াররা আসবে তাদের জন্য এটা খুবই দরকার।

বিডি২৪লাইভ: ভারত সাথে খেলার পর আপনাকে নিয়ে মানুষের অনেক কৌতূহল জেগেছে। এটা আসলে কতটুকু উপভোগ করছেন?
সাদ উদ্দিন: এটা আসলেই অনেক উপভোগ করি। আপনি যদি দেখেন ভারত ম্যাচের আগেও আমরা অনেক ভালো পারফরমেন্স করেছি কিন্তু দেশের মানুষ ঐভাবে আমাদের ফলো করেনি। আর একটা ম্যাচের পরে গোটা দেশের মানুষ আমাদের ফলো করছে। এটা আমাদের খেলোয়ারদের জন্য ভালো, দেশের ফুটবলের জন্য ভালো। ভারতের বিপক্ষে এমন একটা ম্যাচ ছিল যেটা সারা বাংলাদেশের মানুষ ফলো করেছে। আগের ম্যাচ গুলোও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল কিন্তু মানুষ ঐ ম্যাচগুলোকে ফলো করেনি। ভারতের বিপক্ষে আমরা ভালো করেছি, এখন সবাই ফলো করছে। তাই আশা করি আমাদের পারফরমেন্স ধরে রাখব।

বিডি২৪লাইভ: ম্যাচের আগে ভারতীয় দর্শকরা বাংলাদেশেকে নিয়ে অনেক কটূক্তি করেছে কিন্তু যখন বাংলাদেশ ৪৮ মিনিটে আপনার গোলে লিড নেয় তখন মাঠের অবস্থা কি ছিল?
সাদ উদ্দিন: ম্যাচ শুরু হওয়ার পূর্বেই ভারতীয় দর্শকরা অনেক কথাই বলেছেন। যখন আমরা গোল দেই তখন একদম চুপ হয়ে গেছে। তারপর ওরা যখন শেষ মুহূর্তে গোল দেয় তখন কিছুটা উল্লাস করেছে। তবে ম্যাচের অধিকাংশ সময়ই তারা চুপ ছিল।

বিডি২৪লাইভ: বাংলাদেশের ফুটবল দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন?
সাদ উদ্দিন: দর্শকদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি এবং আমাদের বাংলাদেশ ফুটবল দলকে ওরা যেভাবে সাপোর্ট দিচ্ছে তাতে আমি অনেক খুশি। আমি এবং বাংলাদেশ দলের পক্ষ থেকে দর্শকদের অনেক ধন্যবাদ। আর বিশেষ কথা হল আমাদের আরও সাপোর্ট দিতে হবে। মাঠে আসতে হবে, খেলা দেখতে হবে। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দরকার। আমরা আপনাদেরকে আর হতাশ করব না।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago