ঢাকা: যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে সশস্ত্র সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।এছাড়া বায়তুল মোকাররমের বাইরে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে। তাদের তল্লাশি শেষেই মসুল্লিরা মসজিদটিতে প্রবেশের সুযোগ পাচ্ছেন।

জানা গেছে, বুধবার দুপুরে বায়তুল মোকাররমে যোহর নামাজ পড়তে আসা মুসল্লিদের তল্লাশি করছে পুলিশ। এরপর মসজিদের ভেতরে প্রবেশের সময় দরজার মুখেই মুসল্লিদের আরেক দফা তল্লাশি করছেন সশস্ত্র সেনা সদস্যরা।

জানা গেছে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে জাতীয় মসজিদে পুলিশের পাশাপাশি সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় বায়তুল মোকাররমে ঈদ-উল-ফিতরের সর্বশেষ জামায়াত অনুষ্ঠিত হবে। জামায়াত সম্পন্ন হওয়া পর্যন্ত সেনা সদস্যরা বায়তুল মোকাররমের ভেতরে দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজানে হামলা চালায় একদল অস্ত্রধারী জঙ্গি; দেশি-বিদেশি অন্তত ৩৩ জন সেখানে জিম্মি হন। হামলাকারীদের ঠেকাতে গিয়ে বোমায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে পরের দিন শনিবার ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জনের লাশ পাওয়া যায়।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago