প্রথমবার এমপি হয়েছিলেন লিটন

আততায়ীর গুলিতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় এমপি মো. মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হয়েছেন। এবারই প্রথম তিনি এমপি নির্বাচিত হন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ক্ষমতাসীন আওয়ামী লীগের এ এমপি ১৯৬৮ সালের ১ জানুয়ারি গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তার জাতীয় পরিচয়পত্র নং ১৯৬৮৩২১৯১৭৫৯৪৫২৯৩। তার পিতা আশরাফ আলী এবং মাতা আলতাফুন্নেছা।

জাতীয় সংসদে দেয়া তার জীবন বৃত্তান্ত থেকে জানা যায়, তিনি কাঠগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ইংল্যান্ডের অক্সফোর্ডে অবস্থিত হুইটান ডিপ্লোমা স্কুল থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (মেরিন) পাস করেন। তিনি কৃষি ও ব্যবসার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি গাইবান্ধা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

দশম জাতীয় সংসদে তিনি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মনজুরুল ইসলাম লিটন ‘আশরাফ সিড স্টোর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ‘আনন্দ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’র পরিচালক। লিটন এক ছেলে সন্তানের জনক।

উল্লেখ্য, গত ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের ছোড়া গুলিতে দুই পায়ে গুলিবিদ্ধ হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহাদাত হোসেন সৌরভ (৮)। এরপরই আলোচনায় আসেন এমপি লিটন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago