নির্মম নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ ঢাকা ছেড়েছেন অসুস্থ মায়ের পাশে থাকার জন্য। মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নেয়ার আগে করা আবেদনপত্রে কারণ হিসেবে এটি উল্লেখ করেন তিনি।
ঢাকা কলেজের অধ্যক্ষ বরাবর লেখা ছাড়পত্রের আবেদনে তিনি লিখেন, ‘যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক জানাচ্ছি যে, আমার ভাইয়ের অকাল মৃত্যুর শোকে অসুস্থ হয়ে যাওয়ায় আম্মুর পাশে থাকার জন্য আমার কলেজ থেকে ছাড়পত্রের প্রয়োজন। অতএব জনাবের নিকট বিনীত অনুরোধ আমাকে ছাড়পত্র প্রদান করে বাধিত করবেন।’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য গঠিত নিবিড় পর্যবেক্ষণ কমিটির (নিপক) প্রধান সমন্বয়কারী ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর পুরঞ্জয় বিশ্বাস বলেন, ‘আমরা সব ধরনের সহায়তার আশ্বাসের পরও শুধুমাত্র পারিবারিক সিদ্ধান্তের কারণে সে ছাড়পত্র নিয়েছে।’
উল্লেখ্য, ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে গত ৬ অক্টোবর রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১টার দিকে স্বজনদের সঙ্গে নিয়ে ঢাকা কলেজে আসেন আবরার ফাইয়াজ। সে সময় তিনি সাংবাদিকদের বলেন, বড় ভাইয়ের এমন মৃত্যুতে পুরো পরিবার মুষড়ে পড়েছে। বাবা-মা চান না আমি তাদের ছেড়ে থাকি। তাই ঢাকা কলেজ ছাড়লাম। আবরার ফাইয়াজ ঢাকা কলেজের একাদশ শ্রেণিতে পড়তেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…