ক্যাসিনো কাণ্ড: মমিনুল হক সাঈদকে অপসারণ

ক্যাসিনো কাণ্ডের জন্য আলোচিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর মমিনুল হক সাঈদকে অপসারণ করেছে মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় মন্ত্রণালয় সূত্রে এই বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএসসিসির অভিযোগ, মমিনুল হক ডিএসসিসির বোর্ড সভায় নিয়মিত যেতেন না। ডিএসসিসি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া অসংখ্যবার বিদেশে গেছেন। এখনো তিনি সিঙ্গাপুরে আছেন। তাই মমিনুল হককে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর মতিঝিলের ইয়ংমেনস ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব, গুলিস্তানের মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও বনানীর গোল্ডেন ঢাকা ক্লাবে অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব ও মতিঝিল থানা-পুলিশ সূত্র জানায়, এই চারটি ক্লাবের মধ্যে ওয়ান্ডারার্স ক্লাবটি চালাতেন যুবলীগের নেতা ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক। এই ক্লাবে তাঁর নিয়ন্ত্রণে নিয়মিত ক্যাসিনো, জুয়া, মাদকের আসর বসত। তবে র‍্যাবের অভিযানের কয়েক দিন আগেই তিনি সিঙ্গাপুরে চলে যান।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago