আজ রোববার শুরু হচ্ছে মাসব্যাপী ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারের মেলায় ২১টি দেশ অংশ নিচ্ছে। সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (শনিবার) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলা সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। প্রতিবারের মতো এবারো মেলার আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, এ বছর মেলায় বাংলাদেশসহ ২১টি দেশ অংশগ্রহণ করছে। এগুলো হলো ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, জার্মানি, নেপাল, হংকং, জাপান, আরব আমিরাত, মরিশাস, ঘানা, মরক্কো এবং, ভুটান।
তিনি জানান, মেলায় এবারও সাধারণ, প্রিমিয়ার, সংরক্ষিত, বিদেশি, সাধারণ মিনি, সংরক্ষিত মিনি, প্রিমিয়ার মিনি, বিদেশি মিনি প্যাভিলিয়ন, সাধারণ ও প্রিমিয়ার স্টল, ফুড স্টল, রেস্তোরাঁসহ ১৩ ক্যাটাগরির ৫৮০টি স্টল রয়েছে। থাকছে মুক্তিযুদ্ধের ইতিহাসসমৃদ্ধ বঙ্গবন্ধু প্যাভিলিয়ন।
এছাড়াও থাকবে একটি ই-শপ, দুটি শিশু পার্ক, তিনটি রক্ত সংগ্রহ কেন্দ্র, একটি প্রাথমিক চিকিৎসা, মা ও শিশু কেন্দ্র। বিনোদনের জন্য মাঠের মধ্যে ফুলের বাগান, এটিএম বুথ।
তিনি জানান, মেলার নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের পাশাপাশি থাকছে বিজিবি, র্যা ব, আনসার এবং বেসরকারি সিকিউরিটি ফোর্সসহ ১৪০টি সিসি ক্যামেরা`।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাধ্যমে দেশি-বিদেশি পণ্যের সঙ্গে ভোক্তাদের পরিচিত হওয়ার সুযোগ বাড়ে। সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে মানসম্মত পণ্য উৎপাদনে উৎসাহ যোগায় এবং নতুন নতুন শিল্প স্থাপনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয় রোববার মেলার উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি ২০১৩-১৪ অর্থ বছরের জাতীয় রফতানি ট্রফিও বিতরণ করা হবে।
এ সময় বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, ২০১০ সালের মেলায় ২২ কোটি ৮৬ লাখ, ২০১১ সালে ২৫ কোটি, ২০১২ সালে ৪৩ কোটি ১৮ লাখ, ২০১৩ সালে ১৫৭ কোটি ও ২০১৪ সালে ৮০ কোটি, ২০১৫ সালে ৮৫ কোটি এবং ২০১৬ সালে ২৩৫ কোটি ১৭ লাখ টাকার রফতানি আদেশ পাওয়া গেছে। এবার এই পরিমান আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
১ জানুয়ারি শুরু হয়ে মেলা চলবে ৩১ জানুয়ারী পর্য়ন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। প্রাপ্ত বয়স্কদের জন্য মেলায় প্রবেশ টিকেটের মূল্য ৩০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা রাখা হয়েছে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…