২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১৭

আগুন নেভাতে সাহায্য চাইছে লেবানন

Google+ Pinterest LinkedIn Tumblr +

প্রচণ্ড গরম ও তীব্র বাতাসের কারণে লেবাননের পশ্চিমাঞ্চলে পার্বত্য এলাকায় আগুন লাগে। এই অগ্নিকাণ্ডটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। লেবাননের রাজধানী বৈরুত ও সিদন শহরের ওপর কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। এছাড়া একজন স্বেচ্ছাসেবক দমকল কর্মী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত সোমবার (১৪ অক্টোবর) লাগা এই আগুন নেভাতে আন্তর্জাতিক সাহায্য চেয়েছে লেবানন সরকার।

লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী রায়া এল হাসান বলেছেন, সাহায্যের জন্য তার সরকার বেশ কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করেছে। এসময় তিনি একটি ছবি টুইট করেন। সেখানে দেখা যাচ্ছে, একটি প্লেন আকাশ থেকে পানি ফেলছে।

Share.

Comments are closed.