২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১৬

কখন শেষ হবে পদ্মাসেতুর কাজ সময় জানালেন ওবায়দুল কাদের

Google+ Pinterest LinkedIn Tumblr +

বহুল আলোচিত পদ্মাসেতুর কাজ কবে নাগাত শেষ হবে তা নিয়ে কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২০২১ সালের জুন মাসের মধ্যে দেশের সর্ববৃহৎ স্থাপনা পদ্মা সেতুর কাজ শেষ হবে বলে জানান তিনি। তিনি বলেন, পদ্মা সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৮৪ শতাংশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১ এর ভিজিটরস সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পদ্মা সেতুর কাজের আর্থিক অগ্রগতি ৭৫ দশমিক ৮৪ শতাংশ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৪ শতাংশ। আর বাস্তব কাজের অগ্রগিত ৮৪ শতাংশ।

দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ‘২০২১ সালের জুনের মধ্যে আমরা কাজ শেষ করতে চাই। তবে পদ্মা নদী খুবই আনপ্রেডিক্টেবল (অননুমেয়)। একইসঙ্গে নদীতে তীব্র স্রোত থাকে এবং প্রচুর পলি বহন করে। এতে করে পিয়ারে স্প্যান বসানো সম্ভব হয় না। সিডিউল অনুযায়ী কাজ শেষ করা কঠিন হয়ে পড়ে।’ তিনি আরও বলেন, ‘মূল সেতুর সবকটি পাইল ড্রাইভিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। ৪২টি পিয়ারের মধ্যে ৩২টি পিয়ারের কাজ সম্পন্ন হয়েছে।

Share.

Comments are closed.